সাহেদ হোসেন দিপু
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চাঁদপুর-৪ আসনের এমপি শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন হাইমচর উপজেলা যুবলীগ।
গতকাল সোমবার সকাল ১০টায় সদর আলগী বাজার বিসমিল্লাহ টাওয়ারের ২য় তলায় উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক কামরুল বেপারীর পরিচালনায় সভাপতির বক্তব্যে উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, ডা. দীপু মনি সারা বিশ্বের মানুষের কাছে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছেন। তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনে বুঝেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি সফলতার সহিত সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন। যার কারণে কিছু অসাধু লোক তার প্রতি হিংসাত্মক হয়ে উঠেছে। ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক শফিকুর রহমান আলহাজ ডা. দীপু মনিকে সারা বিশ্বের মানুষের কাছে হেয় করার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা হাইমচর উপজেলা যুবলীগ সমাবেশের মাধ্যমে এ অপ্রপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের দীপু আপা কোন বসন্তের কুকিল নয়, আপনি শফিকুর রহমান বসন্তের কুকিল। উড়ে এসে জুড়ে বসেছেন। আপনি কোন স্বার্থের লোভে দীপু আপার বিরুদ্ধে সমালোচনা করছেন তা দেশবাসী জানে। ডা. দীপু মনির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে এ ফলাফল হবে ভয়বহ।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক এসএম আল মামুন সুমন, সদস্য ইউসুফ জুবায়ের শিমুল, ইসমাইল হোসেন, জুয়েল মৃধা, ওমর ফারুক পলাশ, মো. শাহজান মিয়া, ফারভেজ হাওলাদার, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক ইলিয়াছ লিটন, হাইমচর ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সাইফুল দেওয়ান, নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা নোয়াব মোল্লা, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা সুমন খান, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগ নেতা কবির পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য আ. মতিন মুন্সি, নাসির পেদা, কাউছার বেপারী, হানিফ, শফিক পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন, আলমগীর বেপারী, সৈয়দ আহমেদ, নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা, ফারুক মাঝি, বাবুল মৃধা, কালাম মাঝি, মানিক সরদার, মানিক ছৈয়াল, রনি বেপারী, মনু শেখ, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল গাজি, টেলু মাল, মালেক গাজি, শাহআলম ভূঁইয়া, খোকন সরদার, তাফাজ্জল, খোকন, খালেক ঢালী, কবির ফাজেল, সুমন, সোহেল গাজী, ইমান, মামুন, মাহবুব, সেলিম, শামীম, বাবু বেপারী, ইমরান, বাবুল, মাঈনুদ্দিন, লুৎফর, মানিক পাটওয়ারী ও রাজু।
