চাঁদপুরে বিআরডিবি কর্মচারীদের কর্মবিরতি

চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে

সজীব খান
জাতীয় বেতন স্কেল-২০১৫ বাস্তবায়ন ও চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে চাঁদপুরে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন বিআরডিবি আওতাধীন কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অফিসে কর্মবিরতি পালন করেন।
এ সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইউসিসিএ এর (বিআরডিবির আওতাধীন) ২১৩০ জনবলের চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন। তারা বিভিন্ন দাবিগুলো উল্লেখ করে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের ইউসিডিএ সাবেক সাবেক সহ-সভাপতি মো. আলী আশ্বাদ বেপারী, চা বিআরডিবি পরিদর্শক মো. ইব্রাহীম তালুকদার, মনজুর আহমেদ, স্বপন কৃষ্ণ কর, মো. হানিফ শেখ, হিসাব সহকারী আফরোজা বেগম, অফিস সহায়ক মো. হোসেন শেখ, নৈশ প্রহরী মো. খোকন পাটওয়ারী প্রমুখ।