এতিমদের সাথে নিয়ে পিতার মৃত্যুবার্ষিকী পালন করলেন মেয়র লিপন

হাজীগঞ্জ ব্যুরো
প্রতি বছরের মতো এবারো এতিমদের সাথে নিয়ে বাবার মৃত্যুবার্ষিকী পালন করলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। মেয়রের বাবা মরহুম আলহাজ রফিক উদ্দিন আহম্মেদের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামে রাহমতুল্লিাল আলামিন এতিমখানা ও মাদরাসা কমপ্লেক্সে কোরআন খতম, মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ব্যক্তিগত ব্যবস্থাপনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘনিয়া দরবার শরীফের পীরজাদা মাও. মো. নেছার আহমেদ। এর আগে মিলাদ পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা মো. ফয়সাল এবং পবিত্র কোরআন খতম করেন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীরা। এরপর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, জাকির হোসেন মিয়াজী, সামছুজ্জামান মুন্সী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলমসহ অন্যান্য কাউন্সিলর।
উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাহমতুল্লিল আলামিন এতিমখানা ও মাদরাসা কমপ্লেক্সের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় মেয়র শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের বাবা মরহুম আলহাজ রফিক উদ্দিন আহম্মেদ।