দেশটাকে পাকিস্তান বানাতেই গুজব ছড়ানো হচ্ছে
………..আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে রামপুর ইউনিয়নের বদরখোলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক গুজবে একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হলো এই দেশটাকে পাকিস্তান বানানোর উদ্দেশ্য। তাই তারা একটার পর একটা গুজব ছড়াচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সফল হতে দেইনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলি। রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠনের কোনো জামাত-শিবিরের থাকতে পারে না। কমিটিতে যাতে কোন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন জাকিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক আলহাজ মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, হানাচর ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।
