মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি। চলমান শুদ্ধি অভিযানে নতুন কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। যুবলীগের কেউ মাদকের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের যুবলীগে কোন ঠাঁই নেই।
গতকাল সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবলীগের কমিটিতে শেখ ফজলে শামস পরশকে সভাপতি ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, শোকরানা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।
নিখিল খান আরও বলেন, দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যুবলীগের ভাবমূর্তি পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবো আমরা। জননেত্রী শেখ হাসিনার আস্থার যেন প্রতিদান দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা। যে নেতৃত্ব মানুষের উপর জুলুম করে সে রাজনীতি আমার নেত্রী করে না, আমিও করি না। কোন কারণে আমি যেন পথভ্রষ্ট না হই সেজন্য সবার কাছে দোয়া চাই।
দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়র কামরুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাইনুল হোসেন খান নিখিলের চাচা প্রবীণ আওয়ামী লীগ নেতা মুকবুল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাম্মেল হক, কেন্দ্রিয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিটু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ নেতা আতিকুর রহমান সোহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন (বাতেন), ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ইত্তেফাক, বিশিষ্ট শিল্পপতি গোলাম রাব্বানী পাপ্পু, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী জাকির হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ, যুবলীগ নেতা মকবুল পাটোয়ারী, কবির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাইনুল হোসেন খান তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- যুবলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি ……………. মাইনুল হোসেন খান নিখিল
