
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় চাঁদপুর পৌর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে পেশ ইমাম মো. তোয়াহা এবং দোয়া পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে খতিব হাফেজ মাও. বোরহান।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজি আবুল কাশেম গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান বদু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদশাসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
