মতলব দক্ষিণ আ.লীগ সেক্রেটারীর শ্বশুরের ইন্তেকাল

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের শ্বশুর ও আশি^নপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. তাজুল ইসলাম পাটোয়ারী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজিউন)। গত ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি উপজেলার আশি^নপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর আশি^নপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মরহুমের ছেলে নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম (ফখরুল) পাটোয়ারী। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।