
১৫ হাজার শীতার্তের মাঝে
ফরিদগঞ্জ ব্যুরো
প্রচন্ড হাড় কাঁপানো শীতে ফরিদগঞ্জ উপজেলার ১৫ হাজার শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট সমাজেসেবক আলহাজ এমএ হান্নন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ এমএ হান্নান। গতকাল রোববার সকাল ১১টায় স্থানীয় মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে কম্বল বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি।
কম্বল বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর সভাপতি আমানত হোসেন গাজীসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
