
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা উত্তর বালিয়া ঢালিরঘাট সংলগ্ন জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মসজিদ ও এতিমখানার উদ্দ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর হইতে মধ্যে রাত পর্যন্ত নাজির খান বাড়ির ঈদগাহ ময়দান মাঠে প্রধান আলোচক তাশরিফ আনেন চাঁদপুর আল কারীম দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ মাও. নুরুল আমিন জিহাদী।
ইসলামপুর গাছতলা দরবার শরীফ পীর আলহাজ আল্লামা খাজা অলিউল্ল্যাহর সভাপতিত্বে আরো ওয়াজ করেন আলহাজ মাও. লানা আতাউল্ল্যাহ খান, হাফেজ মাও. আশাদুজ্জামান. মাও. আহসান হাবিব, মাও. সুলতান আরফিন মাসুম চাঁদপুরীসহ দেশবরণ্য ওলামায়ে কেরাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাহিদ হাসান খানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। ওপরদিকে বাগাদি ছোবানপুর যুবসমাজের উদ্দ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত ছোবানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলছোয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আবু সাঈদ (দা.বা.)। বাগাদি দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা এ.কে.এম নেয়ামতউল্ল্যাহ খানের সভাপতিত্বে এবং ছোবানপুর জামে মসজিদের খতিব হাফেজ মো. সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার ওয়াজ করেন ঢাকা রামপুরা নূরাণী জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওল. মো. কামরুল হাসান শাহিন।
আরও ওয়াজ করেন মাওলানা হাবিবুর রহমান জালালি, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা মো. ইবনে ওয়াজিউল্ল্যাহ, মাওলানা আশিকুল আরেফিন খান নাহিদ, হাফেজ মো. আলী হোসেনসহ ওলামায়ে কেরাম এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।
