চাঁদপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

ঐতিহ্য ধরে রাখতে কবি নজরুল ইসলামকে স্মরণীয় করে রাখতে হবে
…………জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান



শাহ আলম খান
চাঁদপুরে জাতীয় কবি নজরুল সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের ইতিহাস ও ঐতিহ্য। এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণীয় করে রাখতে হবে। নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে হবে। সারাদেশের মতো চাঁদপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে জাতীয় কবি নজরুলকে স্মরণীয় করে রাখতে নজরুল ভাস্কর্য নির্মাণ করা হবে। আগামি ৪, ৫ ও ৬ মার্চ তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই।
নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটোয়ারী, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহীন, গিয়াস উদ্দিন মিলন, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোঋণসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।