
মুজিববর্ষ উপলক্ষে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
মুজিববর্ষ উপলক্ষে হাজীগঞ্জে বিনামূল্যে নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা করবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়য়ার দিক-নির্দেশনায় বিনামূল্যে আর্সেনিক পরীক্ষাসহ ৭টি কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কর্মসূচি চলবে হাজীগঞ্জ পৌরসভাসহ সকল (১২টি) ইউনিয়নে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলায় ৬ হাজার ২০৪টি নলকূপ রয়েছে। এর মধ্যে তারা গভীর নলকুপ ২ হাজার ৮৯০টি, গভীর নলকুপ ১৮৯ টি এবং অগভীর নলকূপ ৩ হাজার ১২৫টি।
তারা গভীর ও গভীর নলকূপগুলো গভীরতা গড়ে ৮২০ ফুট। যদিও ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের যেসব তারা গভীর ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, তার গভীরতা গড়ে ৭৪০ ফুট। আর অগভীর নলকুপ গুলোর গভীরতা হচ্ছে গড়ে ৭০ থেকে ১২০ ফুট।
এই নলকূপগুলোর মধ্যে তারা গভীর ও গভীর নলকূপ গুলো আর্সেনিক ও আয়রনের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। কিন্তু অগভীর নলকূপগুলোর আর্সেনিক ও আয়রনযুক্ত। এই তারা গভীর ও গভীর নলকূপগুলো অথবা অগভীর নলকূপ গুলোর পানি বিনামূল্যে আর্সেনিক ও আয়রন পরীক্ষা নিয়মিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে করা হচ্ছে।
কিন্তু মুজিব বর্ষ উপলক্ষে বাড়ি-বাড়ি গিয়ে সব তারা গভীর ও গভীর নলকূপগুলোর পানি বিনামূল্যে আর্সেনিক পরীক্ষা করবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়। এছাড়া ইচ্ছে করলে যে কোন ব্যক্তি আগের মতো উপজেলা কার্যালয়ে গিয়েও বিনামূল্যে পানির আর্সেনিক পরীক্ষা করতে পারবেন।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুব আফছার জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক-নির্দেশনায় ও পরামর্শক্রমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ৭টি কমসূচী গ্রহণ করেছে। যা জনস্বার্থে বাস্তবায়ন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সংবাদকর্মী, শিক্ষকসহ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
