
স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী (মুজিববর্ষ)-২০২০ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ।
গত রোববার দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন সফল ও সার্থক করতে বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, অ্যাড. মোহাম্মদ শামীম, মনসুর রহমান খান, আজিজুর রহমান ভূঁইয়া, সাইফুজ্জামান সেতু, ফজলুল করিম, মাহবুবুর রহমান ধলু, আলমগীর হোসেন, আবু তাহের আবুল সরদার, মনিরুজ্জামান মোল্লা, শামছুল হক বাবুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক ফারুক পাঠান, সঞ্জু মিয়া, ইলিয়াস রহমান মিঠু, মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম চৌধুরী, সদস্য ইউসুফ আলী ভূঁইয়া, মাসুদ রানা, আঞ্জুমারা বেগম, পারভেজ মাসুদ, মইন উদ্দিন, আহসানুজ্জামান মিলন প্রমুখ।
