
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী। তিনি গতকাল রোববার দুপুরে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা বিনয় ভূষন মজুমদার, সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সহ-সভাপতি শুখরঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ডা. খোকন ত্রিপুরা, সহ-সাধারন সম্পাদক মহারাজ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রদিপ কুমার ভানু, রাখাল ত্রিপুরা, রাজ ত্রিপুরা, বালিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. তানভীর আহম্মেদ, প্রাথমিক চিকিসৎক কেন্দ্রের চিকিসৎক সুকান্ত চন্দ্র দাস, সহকারী চিকিসৎক মো. জাবেদ, অফিস সহকারী পলাশ ত্রিপুরাসহ আরো অনেকে।
পরে তিনি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, আলোর দিশারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, ত্রিপুরা স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
