
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুবদল চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়া স্মরণে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকাল ৩টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে ঐ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার জন্য চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
