
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সানকিভাঙ্গা গ্রামের অ্যাডভোকেট মনোয়ার হোসেনের সহধর্মিণীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
কুলখানি অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, মোখলেসুর রহমান মাস্টার, মাহবুব হোসেন প্রধান, রেহান উদ্দিন নেতা, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী রতন, জেলা যুবলীগের সদস্য গাজী সাখাওয়াত হোসেন, একলাছপুর ইউপি চেয়ারম্যান হাজি মোসাদ্দেক হোসেন মুরাদ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মহসীন মিয়া মানিক, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক ও সুধীজনও কুলখানিতে অংশগ্রহণ করেন।
