হাজীগঞ্জ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের জনসমাগমের ব্যবস্থা না রেখেই সল্প পরিসরে প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ
দিনের শুরুতেই অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের শিক্ষকেরা। এরপর অধ্যক্ষের সভাপতিত্বে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন শিক্ষকবৃন্দ।
সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারসহ বক্তব্য রাখেন, অধ্যাপক শাহজামাল ও ফাতেমা আক্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, হারুন অর রশিদ, ফারুক আহম্মেদ প্রমুখ। এরপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে কলেজ আঙ্গিনায় চারা গাছ রোপণ করেন করা হয়। এ সময় সহকারী অধ্যাপক মোবারক হোসেন, মোহাম্মদ হাবীব উল্যাহ, স্বপন কুমার মজুমদার, সুভাষ চন্দ্র আইচ, আবু সাহেল মো. বদরোদদোজা, খন্দকার আফজাল হোসেন, বেনজির আহমেদসহ সকল শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ
এ দিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকেরা এবং দিনের শুরুতেই অধ্যক্ষ মো. আবু ছাইদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম প্রমুখ।
প্রভাষক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. নাজমুস শাহাদাত। এরপর প্রধান অতিথির নেতৃত্বে প্রতিষ্ঠানের আঙ্গিনায় কয়েকটি চারাগাছ রোপন করেন বিশেষ অতিথিবৃন্দ ও শিক্ষকেরা।
বদরপুর দরবার শরীফ কমপ্লেক্স
হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর (টোরাগড়) কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শায়েখ আলহাজ মাও. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী নেতৃত্বে বদরপুর দরবার শরীফ কমপ্লেক্স যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের জনসমাগমের ব্যবস্থা না রেখেই সল্প পরিসরে কমপ্লেক্স কর্তৃপক্ষ ও মাদরাসার শিক্ষকদের অংশ গ্রহণে এ দিন সকালে এম.এ.এস কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদরাসা কমপ্লেক্সের হলরুমে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবারের প্রতিষ্ঠাতা পীর শায়েখ আলহাজ মাও. আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী। দরবারের মহাপরিচালক মো. রহমত উল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাদরাসা সহ-সুপার মাও. সাইফুল ইসলাম ও মিলাদ পরিচালনা করেন ক্বারী বিল্লাল হোসেন পাটওয়ারী।