স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় লাভেলা আইসক্রিম কোম্পানীর এক প্রতিনিধির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ মে) সকাল ১১টায়।
জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থানার শিলনদিয়া গ্রামের সর্দার বাড়ির শাহালম সর্দারের ছেলে মো. হাসান সর্দার (৩৫) নোয়াখালী ও ফেণীতে লাভেলা আইসক্রিম কোম্পানীতে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। করোনা মহামারির কারণে দেশে লকডাউন চলার কারণে হাসান তার গ্রামের বাড়ি চলে যায়। শনিবার কোম্পানী থেকে খবর দিলে সে মোটর সাইকেল চালিয়ে হরিণা ফেরি পার হয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল।
আরো জানা গেছে, ভোরে সেহেরি খেয়ে সে নিজে মোটর সাইকেল চালিয়ে কর্মস্থলে রওয়ানা দেয়। সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার উত্তর পাসের হানিফ দেওয়ানের বাড়ির পূর্ব পাসের রাস্তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সে মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জজেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত হাসান সর্দার ১ ছেলে ও ১ মেয়ের জনক। দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শামিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে রাখা হয়েছে।
০২ মে, ২০২০।
