চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে হাসপাতালের করোনা রোগীদের মাঝে ফল বিতরণ

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মাঝে বিভিন্ন ফল বিতরণ করা হয়। গত ৩ জুলাই বিকেলে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে বিতরণের জন্য ফলগুলো তুলে দেয়া হয় হাসপাতালের আরএমও এবং করোনা ফোকাল পার্সন ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ্, চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২১ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটা. নাছির উদ্দিন খান, জয়েন্ট-সেক্রেটারী রোটা. অ্যাড. পলাশ মজুমদার ও রোটা. উজ্জল হোসাইন এবং ট্রেজারার রোটা. মাহবুবুর রহমান সুমনসহ চাঁদপুর ও চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।
এর আগে চাঁদপুর রোটারী ভবনে ক্লাবের ২০২০-২১ রোটাবর্ষের প্রথম সভা ও কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৯-২১ বর্ষের প্রেসিডেন্ট রো. এনামুল ইসলাম সাব্বিরের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারী নবাগত প্রেসিডেন্ট রো. দেলোয়ার হোসেন সুমন ও সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিমকে কলার ও দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত প্রেসিডেন্ট রো. দেলোয়ার হোসেন সুমন ক্লাবের ২০২০-২১ রোটাবর্ষের বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. আফজাল কাজী, কমিউনিকেশন সার্ভিস ডিরেক্টর রো. রাকিব খান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. ইয়াদগীর রুবেল, প্রফেসশনাল সার্ভিস ডিরেক্টর রো. দেলোয়ার হোসেন ও ট্রেজারার রো. নাজিম উদ্দিন তাদের কার্যক্রম পরিচালনা করেন। সভায় করোনায় মারা যাওয়া মানুষদের জন্য ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট কাজী শাহাদাত পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২১ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটা. নাছির উদ্দিন খান পিএইচএফ, ট্রেজারার ও চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের পার্টনার-ইন-সার্ভিস কমিটির চেয়ারম্যান রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, জয়েন্ট-সেক্রেটারী রোটা. অ্যাড. পলাশ মজুমদার আরএফএসএম ও রোটা. উজ্জল হোসাইন আরএফএসএম শুভেচ্ছা বক্তব্যসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

৩ জুলাই, ২০২০।