ইকরাম চৌধুরীর চিকিৎসায় চাঁদপুর সদর উপজেলা ইউপি চেয়ারম্যানদের অনুদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছেন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে বুধবার (২২ জুলাই) সদর উপজেলার কয়েকজন চেয়ারম্যান প্রেসক্লাবে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এই তিনজন সাংবাদিক ইকরাম চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ সংক্রান্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, তরপুরচণ্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী প্রমুখ।
২৩ জুলাই, ২০২০।