মতলব উত্তরে কৃষক লীগের বর্ধিত সভা

মতলব উত্তর ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মো. খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম ফারুকের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবদীন প্রধান।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজি ইলিয়াছ মিয়াজীর সার্বিক সহযোগিতায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল খন্দকার, কৃষক লীগ নেতা বোরহান উদ্দিন প্রধান, মোজাম্মেল হক, আবুল কালাম, সাইফুল ইসলাম স্বপন, মিজানুর রহমান, খলিলুর রহমান ও আনোয়ার হোসেনসহ উপজেলা কৃষক লীগের নেতা এবং বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
০৯ আগস্ট, ২০২০।