ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও ফরিদগঞ্জের কৃতী সন্তান ইমাম হোসেন খানের ১ম মৃত্যৃবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টেলিভিশন ও দৈনিক কালেরকণ্ঠের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য নাছির উদ্দীন পাঠান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের সাবেক অধিনায়ক রেজা করিম, তরুণ ব্যবসায়ী ও কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি সহিদুল ইসলাম পাঠানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে ওয়াপদা জামে মসজিদের ইমাম মাও. জয়নাল আবেদীন মরহুম ইমাম হোসেন রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করেন।
০৯ আগস্ট, ২০২০।
