মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারটিতে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত সারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার আইন-২০০৯ ধারায় ৪ পেঁয়াজ বিক্রির ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানগুলোতে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে – হাজী এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকা, রুহুল আমিন স্টোর ৮ হাজার টাকা, অজয় ঘোষের দোকান ৮ হাজার টাকা ও ফরাজী স্টোর ৮ হাজার টাকা।
অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, থানার সাব-ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম প্রমুখ।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা
Post navigation
