মতলব দক্ষিণে ৪টি ড্রেজার মেশিন জব্দ

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ পুকুর, নিচু জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন। পরে অভিযোগের প্রক্ষিতে অভিযানে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় সহকারী কমশিনার ( ভূমি) নুশরাত শারমিন ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও ফাহমদিদা হক বলেন, বালু ও মাটি উত্তোলনের ফলে আশপাশের জমি ও বাড়ি এবং একইভাবে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ ও ফসলী জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
২০ সেপ্টেম্বর, ২০২০।