স্টাফ রিপোর্টার
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মরহুম ইকরাম চৌধুরী রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর পৌর গোরস্থানে কবর জিয়ারত শেষে মোনাজাত করেন সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি’র স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, সহ-সভাপতি ও বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি আলম পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আক্কাছ রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান মিয়াসহ অন্যান্যরা।
২১ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মরহুম ইকরাম চৌধুরীর কবর জিয়ারত
