মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সুলতানাবাদ ইউনিয়নে ৬ জন এবং জহিরাবাদ ইউনিয়নে ৫জন, সাধারণ সদস্য পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২জন, ফতেপুর পশ্চিম ইউনিয়নে একক প্রার্থী ৩নং ওয়ার্ডে আলমাছ খান, ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বাছাইকালে প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী আকতার হোসেন, দুই সহোদর খালেদ মোশাররফ ও গোলাম মোর্শেদ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম। অপরদিকে সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম পাটোয়ারীর মেয়ে অ্যাডভোকেট হাবিবা ইসলাম শিফাত, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তামজীদ সরকার রিয়াদ, আওয়ামী লীগ সমর্থক নাজিম উদ্দিন সোহেল।
এছাড়া সাধারণ সদস্য পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে বিল্লাল হোসেন তপাদার এবং আজহারুল ইসলাম সেলিম। ফতেপুর পশ্চিম ইউনিয়নে একক প্রার্থী ৩নং ওয়ার্ডে আলমাছ খান, ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে নৃপেন্দ্র চন্দ্র্র দাস ও ভবতোষ চন্দ্র হালদার।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেন বলেন, আগামি ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে চেয়ারম্যান পদে ১১ ও সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ
