স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌরসভার ১৪নং শিলন্দিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন। পরে তিনি ১৪নং ওয়ার্ডের বালুর মাঠে উঠান বৈঠক করেন।
জিল্লুর রহমান জুয়েল উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগকালে বলেন, করোনা পরিস্থিতির সময় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি আমার প্রতিষ্ঠিত কিউআরসির মাধ্যমে। আমি কিউআরসির মাধ্যমে তাদের সহায়তা করেছি। পুরো লকডাউনের সময় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, আপনাদের এলাকায় ড্রেনের, রাস্তা ঘাটের, ইলেক্ট্রিক লাইটের সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করবো। আমি আগেই প্রতিজ্ঞা করেছি আমি যা করতে পারবো তাই বলছি। আমি অবৈধভাবে অর্থ উপার্জন করিনি। আজ যারা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করছে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিহত করবো। আপনারা ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিবেন। সেই অপশক্তি আমার প্রতিদ্বন্দ্বী যারা পৌরসভাকে একটি সিন্ডিকেটে পরিণত করেছে।
জিল্লুর রহমান জুয়েল বলেন, আমার কাজ হবে রাস্তা, ঘাট, ড্রেনের উন্নয়ন করা। আগামি দিনগুলোতে পৌরসভার উন্নয়ন করতে চাই। আমি নিয়মের মাধ্যমে পৌরসভা চালাবো। কোনো অনিয়ম অন্যায়কে আমি ছাড় দেবো না। আমাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন দামী পোশাক পরা ব্যক্তি যেমন আমার সাথে চা খেয়ে সমস্যার কথা বলতে পারবেন, তেমনি একজন মেহনতি শ্রমিকও আমার সামনে বসে চা খেতে খেতে কথা বলতে পারবেন। ভোটের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা না গেলে এ ভোটের কোনো মূল্য হবে না। স্থানীয় সরকারের উন্নয়নে আগামি ১০ অক্টোবর ভোট কেন্দ্রে যাবেন, আমাকে বিজয়ী করে পৌরসভায় বসালে আগামি দিনের উন্নয়নে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের গণসংযোগ ও উঠান বৈঠক
