মতলব দক্ষিণে নৌকার প্রার্থী কবির আহমেদের পথসভা

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নায়েরগাঁও বাজার থেকে গণসংযোগ ও পথসভা শুরু করে ইউনিয়নের চুন্ন মার্কেট, নন্দিখোলা (ইউপি কার্যালয়), কাচিয়ারা উচ্চ বিদ্যালয়, তুষপুর বাজার ও বারগাঁও জামতলায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তসলিম আহম্মেদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দেওয়ান রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা তৌওফিক দেওয়ান, কমল পোদ্দার, মতিন পাটোয়ারি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান পারভেজ, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম পাটোয়ারি, আনোয়ার সরকার, লোকমান হোসেন বাবুল মিয়াজী, তাফাজ্জল হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আনফাল সরকার পমন, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাচ্ছের হোসেন, যুবলীগ নেতা রাসেল পাটোয়ারি নিলয়, বাবুল তালুকদার, ছাত্রলীগ নেতা সোহেল আহম্মেদ শাহীন, বোরহান উদ্দিন জুয়েল প্রমুখ।
পথসভায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৯ অক্টোবর, ২০২০।