স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চাঁদপুর মডেল থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মো. মনির আহমেদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম (বাবু), জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির অফিসার বকুল বড়ুয়া, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির জেলার সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, বিশিষ্ট নাট্যকার ও নাট্য নির্দেশক মো. আক্রাম খান, কমিউনিটি পুলিশিং কমিটির সদর উপজেলার সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারন সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাও. জাকির হোসেন হিরু, পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, বাগাদী ইউনিয়নের সভাপতি মো. হাছান প্রমুখ।
১৮ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মডেল থানায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
Post navigation
