মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের মোহনপুর ইউপি’র সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচিত প্রার্থীর ১০ জন সমর্থক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার মোহনপুর ১নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে নির্বাচনে বিল্লাল হোসেন তপাদারকে বিজয়ী ঘোষণা করা হলে কেন্দ্র থেকে আসার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম সেলিমের পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উপ-নির্বাচন নির্বাচিত প্রার্থী স্থানীয় যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার সমর্থকরা ভোট কেন্দ্র থেকে রাত ৭টায় বিজয়ী ঘোষণা নিয়ে বাড়ি যাচ্ছিলো। এ সময় মোহনপুর বিশেষ বাড়িতে অবস্থানরত বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে মোহনপুর ও মুদাফর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।
ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান রাতে সাংবাদিক সম্মেলন করেন। বিজয়ী প্রার্থী বিল্লাল হোসেন তপাদারের সমর্থক-কর্মীদের শান্তিপূর্ণ বজায় থাকার জন্য অনুরোধ করেছেন।
২২ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মোহনপুর ইউপি’র ২ প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ
