বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে

মতলব উত্তরে পূজামন্ডপ পরিদর্শনকালে নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, এ দেশ আমাদের সকলের বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ঠান্ত। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।
শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এখানে সব ধর্মের মিলন মেলায় পরিণত হয়। ধর্ম যার যার আর উৎসব সবার। দেশ ও জাতির তথা এ অঞ্চলের মানবকল্যাণে সবাই মিলে মিশে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে।
মতলব উত্তর উপজেলার গজরাসহ দুর্গাপুর, ইসলামাবাদ ইউনিয়ন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
নুরুল আমিন রুহুল বলেন, যখনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে তখন সকল সম্প্রদায়ের লোক সুন্দরভাবে যার যার ধর্ম পালন করতে পারে।
গজরা রাজা গৌর গোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহিরুল ইসলাম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, মতলব ডিগ্রী কলেজ ছাত্র ছাত্রী সংসদের জিএস রহমত উল্লাহ চৌধুরী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ, নূরে আলম স্বপন, উপজেলা ছাত্রলীগ নেতা আবির হায়াত সিহাব, আবু হানিফ অভিসহ নেতৃবৃন্দ।
২৫ অক্টোবর, ২০২০।