মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জহিরাবাদ ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান গাজী সেলিম রেজা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মো. মিজানুর রহমানের ঢাকার বনানীস্থ অফিসে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সেলিম রেজা দলীয় নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মিজানুর রহমান বলেন, নৌকা প্রার্থীর বিজয়ে আমি খুবই আনন্দিত। আমার প্রত্যাশা থাকবে তোমার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যেনো উন্নয়নের ছোঁয়া পায়। তোমার সুযোগ্য নেতৃত্বে ইউনিয়নকে এগিয়ে নিতে হবে। দেশের সেরা মডেল ইউনিয়নরূপে গড়ে তুলতে আমার সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।
২৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানকে ইউপি চেয়ারম্যান গাজী সেলিমের ফুলেল শুভেচ্ছা
