মতলব উত্তরে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন-২০০০ ব্যাচের বর্ণাঢ্য আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার স্বপ্নযাত্রা ফাউন্ডেশন-২০০০ (এসএসসি-২০০০) ব্যাচ’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ। গত ৮ নভেম্বর সন্ধ্যায় ছেংগারচর বাজার ব্র্যাক রোডস্থ এসএন ফাস্ট ফুড এণ্ড চাইনিজ রেস্তোরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করে।
অনুষ্ঠানটি সফল করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- আকতারুজ্জান আক্তার, শাহ আলম, জাবের জসিম, বজলুল গনি, ইব্রাহিম, আজমল, খোরশেদ, নাছির, হেলাল, ফারুক, সেই জসিম, মেহেদি, শ্যামল প্রমুখ।
দূর থেকে যারা উৎসাহ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম- বিল্লাল হোসেন, এস আই নাজমুল আলম, ওমানি সাইদুল, আমিনুল, ফয়সাল আল মুরাদ সহ স্বপ্নযাত্রা ফাউন্ডেশন সদস্যবৃন্দ।
কর্মকর্তারা ধন্যবাদ জানিয়ে বলেছেন, দূর-দূরান্ত থেকে আসা সব স্কুলের বন্ধুদের। তারা না থাকলে এমন সুন্দর একটি অনুষ্ঠান সফল করা সম্ভব হতো না। বিশেষ করে আমাদের আট জন মেয়ে বন্ধু এসে আনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছে। যা এ পর্যন্ত সবচেয়ে বেশি মেয়ে বন্ধু উপস্থিত হয়েছে। প্রবাসি সব বন্ধুকেও ধন্যবাদ, তারাও আমাদের সবসময় উৎসাহ দিয়ে গেছেন। ধন্যবাদ জানানো হয়, আমাদের শিল্পীদের, তারা আমাদের অনেক বিনোদন দিয়েছে। আশা করি আমরা সামনে আরো ভালো অনুষ্ঠান করতে পারবো।
১০ নভেম্বর, ২০২০।