ছেংগারচরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ

সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার দাতা সদস্য মাহবুবুর রহমান সেলিম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্বলিত লিফলেট ছেংগারচর বাজারের পথচারী ও দোকানদারদের মাঝে বিতরণ করেন।
সোমবার (৯ নভেম্বর) বিকালে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।
এ সময় সাথে ছিলেন মতলব উত্তর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, পৌরসভার কাউন্সিলর আহসান হাবিব, সাবেক কাউন্সিলর জামান সরকার, শাহনুর বেপারী, মজিবুর রহমান, পৌর যুবলীগ নেতা মো. মুছা বেপারী, বোরহান প্রধান, ইসমাইল হোসেন বাবু, সোহেল দেওয়ান, আল-আমীন মিয়াজি, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা শিমুল, শাওন প্রমুখ।
ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সব কিছু করছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র প্রতিটি ওয়ার্ডে তুলে ধরছি।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি আওয়ামী লীগের সাথে আছি এবং থাকবো। আমি ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি যদি দলীয় মনোনয়ন পাই আর মেয়র নির্বাচিত হই তাহলে ছেংগারচর পৌরসভাকে মডেল পৌরসভায় হিসেবে গড়ে তুলবো।
এসব নির্বাচনী প্রচারণা কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করছি।
১০ নভেম্বর, ২০২০।