আলগী দক্ষিণ ইউনিয়ন আ.লীগের সম্মেলন উপলক্ষে
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী এসএম কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে হাইমচর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদের সঞ্চালনায় সভাপতি পদপ্রার্থী এস এম কবির বলেন, আমি দীর্ঘদিন যাবত দলীয় পদপদবি না থাকার পরও দলের জন্য কাজ করে এসেছি। আমি ছাত্র অবস্থা থেকেই আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পৃক্ত। ইউপি নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে কেন্দ্র কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি। প্রতিটি নির্বাচইেন নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয় করার জন্য আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমি ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী। আমি সভাপতি নির্বাচতি হলে তৃণমূল পর্যায়ে ডা. দীপু মনির হাতকে শক্তিশালী করতে অবিরাম কাজ করে যাবো। আলগী দক্ষিণ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, আমি ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। সেবামূলক কার্যক্রমে প্রশংসিত হয়ে সবার ঐক্যবদ্ধ ভালোবাসায় ২০১৫ সালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জয়লাভ করি। আসন্ন ৪ ডিসেম্বর ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনে আমি সভাপতি প্রার্থী হিসেবে সাংবাদিকদের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, সদস্য মো. মাসুদ আলম রিয়াদ, রিপোর্টার শাহ আলম মিজি, মহসিন মিয়া, শরীফ মো. মাছুম বিল্লাহ, রুবেল হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।
০২ ডিসেম্বর, ২০২০।
