বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় মেয়র প্রার্থী হতে চান সাইফুল ইসলাম পাটওয়ারী

আবু তালেব সরদার
আসন্ন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সাধারণ মানুষ ও বঞ্চিত নেতা কর্মীদের বিবর্জিত অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে মেয়র প্রার্থী হতে চান মো. সাইফুল ইসলাম পাটওয়ারী। তিনি উপজেলা সদরে ২নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত কেরোয়া পাটওয়ারী বাড়ির ফজলুল হক পাটওয়ারীর সন্তান। ফজলুল হক পাটওয়ারী স্বাধীনতা যুদ্ধে একজন মুজিব বাহিনীর সদস্য ছিলেন।
সাইফুল ইসলাম পাটওয়ারী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। তিনি উপজেলা যুবলীগের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ, উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। বিগত স্বৈরাচার এরশাদ সরকারের আমলে ১৯৯০ সালে গণঅভ্যূত্থানের ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ছিলেন ও এরশাদ সরকার বিরোধী আন্দোলনে অনেক নির্যাতন নীপিড়ন, মামলা হামলার শিকার হন। ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি বিরোধী আন্দোলনে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে অনেক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। রাজাকার আব্দুল মন্নান দমন, নীপিড়নের সময়ে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের গুটিকয়েক নেতাকর্মীর মধ্যে তিনি একজন সক্রিয় ছিলেন।
সাইফুল ইসলাম পাটওয়ারী আওয়ামী লীগের দুর্দিনে একজন সৈনিক ও একজন সক্রিয় নেতা। দীর্ঘ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শে উপজেলার প্রতিটি দলীয় প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে ফরিদগঞ্জ পৌরসভাসহ উপজেলার দীর্ঘদিনের আওয়ামী লীগের অন্তঃদ্বন্দ্ব নিরসনে প্রাণপন চেষ্টা করবো।
০৭ ডিসেম্বর, ২০২০।