হাইমচর ব্যুরো
জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে এবং সরকার বিরোধী সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল রাখতে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক।
বুধবার (২৩ ডিসেম্বর) সম্মেলনের ২য় অধিবেশনে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. নজির দেওয়ান ৮নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মো. জিল্লুর রহমান স্বপন আখন, সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া মাল ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারীকে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুস সোবহান শিকদার, মো. নুরুল ইসলাম মাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোকতার আহমেদ মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম গাজীকে মনোনীত করে ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
২৪ ডিসেম্বর, ২০২০।
