ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

চান্দ্রায় শেখ জামাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা শেখ জামাল স্পোর্টিং ক্লাবের ১ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে মো. রেজাউল করিম শেখ স্মৃতি সংঘের উদ্যোগে ও চান্দ্রা শেখ জামাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলার বিজয়ী খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
এসময় তিনি বলেন, চান্দ্রা শেখ জামাল স্পোর্টিং ক্লাব ২০১৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। বিগত এক বছরে ক্লাবটি খেলাধুলার পাশাপাশি অসংখ্য সামাজিক কাজে অংশ নিয়েছে। মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতাসহ ত্রাণ সহযোগিতা ও বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেয়া এবং রাস্তা-ঘাট মেরামতসহ পরিবহন দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
চান্দ্রা শেখ জামাল স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির সভাপতি মো. শাহিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির পরিচালক মো. জুম্মন শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চান্দ্রা শেখ জামাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা হাজি মো. জসিম উদ্দিন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, সদস্য মোস্তফা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, পৌর যুবলীগের সদস্য মো. আল আমিন বকাউল, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মো. আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন মিয়া বাবু, যুগ্ম আহ্বায়ক ও শেখ জামাল স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ফাহিমুল ইসলাম শশী, ক্লাবের উপদেষ্টা মো. সালাউদ্দিন শেখ, যুবলীগের সদস্য মো. জাহিদ হাসান টিটু, ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন পাটোয়ারী, খলিল গাজী, উপদেষ্টা বাপ্পি পাটওয়ারী, উপদেষ্টা মো. এনামুল খান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও শেখ জামাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মমিন খান, মো. সোহেল, মো. ইজাজ মাহমুদ। খেলায় অংশ নেয়ঃ বাখরপুর একাদশ ও মদনা একাদশ। মদনা একাদশকে হারিয়ে বাখরপুর একাদশ বিজয়ী হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত প্রতিষ্ঠাতা মো. মহিউদ্দিন পাটওয়ারী, কে এম ফরিদ, সিএম আল আমিন, রিয়াদুল ইসলাম সুমন, মো. ইমরান ভূঁইয়া, মো. আরিফ পাটওয়ারী, মো. শিপন খান, ক্লাবের দাতা সদস্য মো. সুমন খান, মো. জুয়েল রানা, মহিউদ্দিন, মো. মামুন হোসেন, মো. ফারুক হোসেন, মো. রাজন ঢালী, মো. সোহেল, জাহিদ হাসান, মো. সোহেল খান, দেওয়ান মো. রুবেল প্রমুখ।
২৮ ডিসেম্বর, ২০২০।