ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. লিয়াকত পাটওয়ারী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বর ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ কর্তৃক পৌর মেয়র মাহফুজুল হককে সংবর্ধনা অনুষ্ঠানে মো. লিয়াকত পাটওয়ারী সভাপতিত্ব করেছেন। কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনের অকাল মৃত্যুতে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিুবর রহমান পাটওয়ারী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
তাই আগামি দিনে পৌর আওয়ামী লীগের সব দায়দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মজিবুর রহমান পাটওয়ারী পালন করবেন। এ বিষয়ে কেউ বিশৃংখলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৮ ডিসেম্বর, ২০২০।
