চাঁদপুরের ১০ জন কুরআনে হাফেজ পেলেন ইয়েস কার্ড

 

পিএইচপি কুরআনের আলোর অডিশন রাউন্ড সম্পন্ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২১ এর অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) হাজীগঞ্জের বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদারাসায় দিনব্যাপী আয়োজিত এই অডিশন রাউন্ডে জেলার বিভিন্ন মাদরাসা থেকে ৩৫ জন কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ১০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পেয়েছে।
অডিশন রাউন্ডে প্রধান অতিথি ও প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন কেন্দ্রিয় বিচারক হাফেজ মাও. ক্বারী মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ও সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাও. ক্বারী মো. বোরহান উদ্দিন।
বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদারাসার সভাপতি গাজী মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিচার কার্যক্রম শেষে অডিশন রাউন্ডের বিজয়ী হাতে ইয়েস কার্ড তুলে দেন বিচারকসহ অতিথিবৃন্দ।
এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান বিচারক ও সহকারী বিচারক। পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারী এইচএম মাইনুদ্দীন খান ইসলামাবাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিনার দাখিল মাদরাসার সুপার মাও. নাজির আহমেদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি এনামুল হক নাসিরাবাদী।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদারাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মাও. ক্বারী মো. নাজির আহমাদ। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওতায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রধান অতিথি ও অডিশন রাউন্ডের প্রধান বিচারক, কেন্দ্রিয় বিচারক হাফেজ মাও. ক্বারী মো. জহিরুল ইসলাম।
প্রতিযোগিতায় ১০ জন ইয়েস কার্ড বিজয়ী হলেন হাজীগঞ্জের ইসলাহুন নিসা মহিলা মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. জোনায়েদ, বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদারাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসান, মাদরাসায়ে আশ্রাফিয়ার শিক্ষার্থী হাফেজ মো. সাব্বির হোসেন, আল ইহসান মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. ফাহিম মজুমদার, ইকরা হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. নোমান হোসাইন।
মতলব দক্ষিণের মারকাজুত তাইফিজ মাদরাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ত্বলহা বিন জাকির, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ হাসান জারীর ও মুহাম্মদ মাহদী হাসান মতুর্জা, মতলব উত্তরের মাথাভাঙ্গা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়ার কড়াইয়া তাহফিজুল উলূম নূরাণীয়া ও হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থী মো. মাহবুব আলম।
৭ জানুয়ারি, ২০২১।