নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রকাশ্যে সভা করতে না পেরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ একটি ঘরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান মফু, সাংগঠনিক সম্পাদক আ. খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, মনির হোসেন, জিএস মমিন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আবদুল মতিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ পাটওয়ারী, বিএনপি নেতা জহিরুল ইসলাম পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, মো. আলী পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, সরকারি দল আওয়ামী লীগ প্রকাশ্যে সভা সমাবেশ করলেও প্রকাশ্যে সভা করতে আমরা বাঁধাগ্রস্ত হচ্ছি। আজকের এই সভাটি আমরা দুইবার স্থান পরিবর্তন করে অবশেষে বাসস্ট্যান্ডস্থ একটি ঘরের মধ্যে করতে বাধ্য হয়েছি। আশা করছি আগামি ২৭ জানুয়ারি প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচন পর্যন্ত সব দলকে সমান সুযোগ দিবেন প্রশাসনকে। তারপরও যদি আমরা সুযোগ না পাই, তবে সমস্যা নেই। কারণ বিএনপি ক্ষমতা থাকাকালীন পৌর নাগরিকরা শান্তিতে নির্বিঘ্নে ছিলেন। আগামিদিনেও ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে আপনারা পৌরবাসীরা নিরাপদে থাকবেন, এ নিশ্চয়তা দিতে পারি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতিক দিয়েছেন- এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তবে আপনারা যারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশে বলছি, আপনারা অতিউৎসাহী হয়ে কোন কাজ করার দরকার নাই, প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে সরাসরি গিয়ে ভোট চাইবেন। সরকারি দল হুমকি-ধমকি যাই বলুক না কেন, আগুনে ঘর পোড়া যায়, কিন্তু ধোঁয়ায় ঘর পোড়া যায় না। আমরা আপানাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাদু পাটওয়ারী, নুরু পাটওয়ারী, হুমায়ুন, আল-আমিন আসিফ, আলম বেপারী, মাইনুদ্দিন মিজি, শরীফ মাল, জসিম মিয়াজী, ফারুক সাউদসহ কয়েকশ’ নেতাকর্মী।
২৫ জানুয়ারি, ২০২১।
