ফরিদগঞ্জে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠনে সভা

পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে যুবলীগের শক্তির পরিচয় দিতে হবে
…….. মিজানুর রহমান কালু ভূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে বিশেষ সভা গত শুক্রবার বিকালে উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া। সভায় তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন আমাদের যুবলীগের জন্য একটি গুরুত্বপুর্ণ নির্বাচন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে একজন ব্যক্তিকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। যিনি সর্বজন শ্রদ্ধেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। জীবনের শেষ বেলায় প্রধানমন্ত্রী তার মতো ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছেন। এতে আমরা যারা সংগঠনকে ভালবাসী এবং সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে যাই না, তাদের জন্য আশার আলো। আগামি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে যুবলীগ নৌকার বিশাল বিজয় নিশ্চিত করে নৌকা নামের ভালবাসাটি শেখ হাসিনাকে উপহার দিবে। যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি নিজেদের মতো করে কাজ করবে। কে খোঁজ নিলো বা না নিলো সেদিকে তাকানোর প্রয়োজন নেই। পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে যুবলীগের শক্তির পরিচায় দিতে হবে।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ একটাই। আবু সুফিয়ান শাহীন ও হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিটিই একমাত্র বৈধ কমিটি। সেই কমিটির নেতৃত্বে আপনারা সকলে এক ও ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের আরো একটি কথা বলতে চাই, যুবলীগের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত আহ্বায়ক নামে কোন পদ নেই। এসব বিষয়ে আপনাদের কোন সন্দেহ থাকার প্রয়োজন নেই।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বাবর, সদস্য আবু পাটওয়ারী, ঝন্টু দাস, অরূপ দাস, রনি।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, জসিম উদ্দিন দিদার, সাহাবুদ্দিন টিপু, সোহেল মাস্টার, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ সদস্য আলাউদ্দিন ভূইয়া, আলাউদ্দি মিয়াজী, সুমন পাটওয়ারী, মজিবুর রহমান, মোদাচ্ছের অপু, রাশেদ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।