হাইমচরে বিএনপি নেতাদের সাথে মাহবুবুর রহমান শাহীনের সৌজন্য সাক্ষাত

 

স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলায় দিনভর বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন। গত সোমবার বাদ জোহর হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় হাইমচর উপজেলা বিএনপি অসুস্থ নেতা সাবেক চেয়ারম্যান ভুট্টু মুন্সিকে তার বাড়িতে দেখতে যান। এছাড়া হাইমচর উপজেলা বিএনপির প্রবীণ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসহাক মেহনতি, সাবেক আহবায়ক সৈয়দ মাস্টার মুনসুর বিস্বাস, জলিল মাস্টার, মিজান শেখ, খোকন চেয়ারম্যান, রতন হাজী, বাচ্চু গাজী, তাহের পাটওয়ারী, বিল্লাল মেম্বার, রহমান কবিরাজ, য্বুদল নেতা দেওয়ান মো. জুয়েল, আতিক বেপারী, ওসমান গনি জনি, আবু আহমেদ, বর্ষা, জাহাঙ্গীর আলমগীর, আনোয়ার, সাইফুল, ছাত্রনেতা রনিসহ আরো অনকে।
এসময় মাহবুবুর রহমান শাহিনের সাথে ছিলেন তার স্ত্রী সাজিয়া আফরিন, বড় ছেলে ফাইরুজ রহমান ও ছোট ছেলে সারিব চোকদার।
১১ ফেব্রুয়ারি, ২০২১।