হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মরহুম সেকান্দার আলী মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি)
দুপুরে পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বর্ণকলি হাই স্কুল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের সভাপতি ও স্বর্ণকলি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশরাফ।
সভাপতির বক্তব্যে মো. আলী আশরাফ বলেন, মাদক ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধী। এই ব্যাধী থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কোথাও কোন ধরনের সামাজিক অপরাধ সংঘঠিত হলে, আমরা নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবো। নিকটস্থ থানার ফোন নম্বর না থাকলে ৯৯৯ নম্বরে ফোন দিবো।
তিনি কিশোর-যুবকদের উদ্দেশে বলেন, খেলাধূলা বিনোদনের একটি অংশ। যা মনেক প্রফুল্ল রাখে এবং কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে। তাই অযথা আড্ডা বা ঘোরাফেরা না করে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নিজেদের সম্পৃক্ত করতে হবে। অন্যদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি উৎসাহ দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলার সার্বিক সহযোগী মো. শহীদুল ইসলাম, মো. জহির আহমেদ, কাজী সোহাগ, মো. ইউছুফ, মো. সুমন, আলী হোসেন, সুমন ভুঁইয়া, নয়ন ভুঁইয়া, জুয়েল রানা, মিজান গাজী প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্টের আয়োজক আসাদুজ্জামান রনি ও আল ফয়সাল অপু।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
