স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা
পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, উপজেলা ইঞ্জিনিয়ার এসএম রাশেদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীর ভট্টাচার্য, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, উপজেলা প্রোগ্রামার হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান, তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা ফারহানা আক্তার, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সাত্তার রাঢ়ী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি’রর প্যানেল চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা পরিষদের সদস্য ফিরোজা বেগম, শিল্পী বেগম, বিষ্ণপুর ইউপি সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
১৪ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
