মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের বাচ্চু মোল্লার বড় ছেলে মাসুদ। ১৯৯০ কিংবা ১৯৯১ সালে দিকে তার চাচা খোরশেদ মোল্লা সাথে ঢাকা মুগদা পাড়ায় বেড়াতে আসে।
ঢাকা আসার একদিন পর চাচাতো ভাই-বোনদের সাথে রাস্তায় খেলতে খেলতে হারিয়ে যায় মাসুদ। ৫/৬ বছরের মাসুদ তখন অনেক খুঁজেও নিজের চাচার বাসা আর চিনতে পারেনি। পরিবারের কতো আহাজারি তখনকার সময় সব পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ মিলেনি মাসুদের।
দীর্ঘ তিন দশক পুত্রশোকে ভুগে পরিবারটি। কিন্তু দীর্ঘ তিন দশক পর হারানো সূর্য আবার খুঁজে পাবে কে জানতো। কিছু দিন আগে আরজে কিবরিয়ার ব্যক্তিগত ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত ‘আপন ঠিকানা’ নামক একটি অনুষ্ঠানে নিজের আপন ঠিকানা খুঁজতে আসে মাসুদ। সেখানে এসে নিজের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি যতটুকুু মনেছিলো তা তুলে ধরে।
৫/৬ বছরের বাচ্চা মাসুদ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও, মনে রাখতে পারেননি নিজের জন্মস্থান চাঁদপুরের কথা। হারিয়ে যাওয়া পর সে এতটুকুই বলতে পেরেছিলো যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এবং সে চাচার সাথে লঞ্চে করে ঢাকা এসেছে। এরপর হারিয়ে যায় পরিবার থেকে ২৯টি বছর।
আরজে কিবরিয়ার অনুষ্ঠান ‘আপন ঠিকানা’ ১৬ নাম্বার এপিসোড প্রকাশিত মাসুদের পরিবার হারানোর কথা বলে। পরে তা জানতে পারে মাসুদের পরিবার। আরো জানা যায় যে, মাসুদ যে মা-বাবার কাছে এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত থেকেছে, যাদের কাছে বড় হয়েছে তার সেই মা-বাবা কেউই বেঁচে নেই।
অনুষ্ঠানটি দেখার পর নানা মাধ্যমে মাসুদের পরিবার যোগাযোগ করে আরজে কিবরিয়া এবং মাসুদের সাথে। অবশেষে আরজে কিবরিয়ার স্টুডিও তে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া। যদিও অনেক প্রমাণ বা তথ্যাদি হাতে পেয়েই সে গত শনিবার (২৩ এপ্রিল) দীর্ঘ ২৯ বছর পর পরিবারের কাছে মাসুদের পরিচয় করিয়ে দেয়। মাসুদের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা বুঝিয়ে দেয়।
দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের মা-বাবা। দীর্ঘ ২৯ বছর পর হারানো ছেলেকে পেয়ে অনেক খুশি মাসুদের পরিবার। যা ভাষায় প্রকাশ করা যাবে না।
২৬ এপ্রিল, ২০২১।
