মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে আটক করেছে। গত সোমবার রাতে অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল নির্দেশে এএসআই দুলাল হোসেন, এএসআই রাজেশ পাল জিআর ১৩২/১৪ মূলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামের গোলাম হোসেন দেওয়ানের ছেলে মো. আল আমিন। এসআই মোহাম্মদ লোকমান হোসেন ননজিআর-৪০/১৪ মূলে আসামি ষাটনল, রঙ্গুখারকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী বেপারীর ছেলে মতিউর রহমান ও এএসআই মো. ইকবাল হোসাইন ননজিআর-৪০/১৪ মূলে আসামি ষাটনল, রঙ্গুখারকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে ইউসুফ আলী ও একই গ্রামের মৃত সেকান্দর আলী বেপারীর ছেলে সামসুল হক বেপারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হইয়াছে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, পুলিশ সুপারের নির্দেশে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
৫ মে, ২০২১।
