ফরিদগঞ্জে ৪ আসামি গ্রেফতার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গিয় ফোর্সসহ পাইকপাড়া উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন (২৭) ও মো. আ. কাদের (৩০) কে আটক করে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
একই দিনে এএসআই শিকদার হাসিবুর রহমান উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি.আর ০৮/২১ গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি মো. জুটন ভূঁইয়া (২৭) কে আটক করে এবং এএসআই মো. শফিক মিয়া উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে অভিযান পরিচালনা করে সিআর ৭৫/১৬ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হারিছুর রহমান আটক করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলা ৪ আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

৫ মে, ২০২১।