স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন পাটোয়ারী কর্তৃক আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছেন।
মামলার বিবরণে জানা যায়, হোসেন পাটোয়ারী পিতা মৃত মকবুল হোসেন পাটোয়ারী গত ২২ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৪৬/২০২১ইং। ধারা ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫। তফসিল বর্ণিত সম্পত্তির বিবরণ চাঁদপুর সদর উপজেলাধীন ১৬নং হালে ২৬নং হোসেনপুর মৌজা বিএস ২৪৪নং খতিয়ানভুক্ত সাবেক ১৪৬ দাগ হাল ২৮৫ দাগে ষোলআনায় ১.১৯ অন্দরে মোট ৩১ একর ভূমি যাহার উত্তরে ২৯৫ দাগ দিঘী, পূর্বে ও দক্ষিণে প্রার্থী নিজ, পশ্চিমে ২৮৫ দাগের অন্য অংশ।
আদালত হোসেন পাটোয়ারীর মামলা দায়ের শুনানি শেষে ঐ সম্পত্তিতে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজার আদেশ প্রদান করা হয়। সম্পত্তিতে কোন ধরনের আইন-শৃংখলার বিঘ্ন ঘটলে দায়ী পক্ষের বিরুদ্ধে এবং নোটিশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, তোফাজ্জল হোসেন পাটোয়ারী উক্ত নিষেধাজ্ঞা কবলিত জায়গায় বিল্ডিং নির্মাণ করছেন। হোসেন পাটোয়ারী জানান, আমাদের জায়গায় তোফাজ্জল হোসেন পাটোয়ারী জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করার কারণে আমি আদালতে মামলা করি। মামলা করার পর আদালত উক্ত জায়গায় যে, যে অবস্থানে আছে সেই অবস্থায় থাকার জন্য রায় প্রদান করেন। কিন্তু তোফাজ্জল হোসেন পাটোয়ারী আদালতের রায় অমান্য করে ঐ নিষেধাজ্ঞার জায়গায় বিল্ডিং নির্মাণ করছে। আমি তাকে বাঁধা প্রদান করতে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তোফাজ্জল হোসেন পাটোয়ারী।
তিনি আরো বলেন, আমি বর্তমানে রোড এক্সিডেন্ট হয়ে প্রতিবন্ধীর মত জীবনযাপন করছি। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
৫ মে, ২০২১।
