নারায়ন রবিদাস
অবশেষে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জ পৌরসভার চরবসন্ত গ্রামে ইটভাটার সংলগ্ন ঝিলে ধুমধাম করে বসানো বালি উত্তোলনের জন্য অবৈধ ড্রেজার মেশিনটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গত ২৭ এপ্রিল দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের চরবসন্ত এলাকায় এই মেশিনটি স্থাপন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে অভিযানে গিয়ে কাউকে না পাওয়া গেলে ২টি মেশিন ও মেশিনের পাইপগুলো ধ্বংস করে দেওয়া হয়। এর আগে গত ১৯ এপ্রিল ড্রেজিং বন্ধ করার দাবি জানিয়ে স্থানীয় হাজি মকবুল আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
এরপর দৈনিক ইল্শেপাড়সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ঐদিন বিকালেই প্রশাসন তড়িৎ বালি উত্তোলনের জন্য বসানো ড্রেজিং মেশিনটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
৫ মে, ২০২১।
