কচুয়া পৌর কাউন্সিলর নজরুল ইসলামের ইন্তেকাল

আহসান হাবীব সুমন
কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গত বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বালিয়াতলী গ্রামের অধিবাসী কাউন্সিলর নজরুল ইসলাম মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার বালিয়াতলী গ্রামের ঈদগাহ প্রাঙ্গণে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মরহুমর জানযা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদের (সাময়িক বরখাস্তকৃত) চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, বায়িাতলী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবদুল জলিল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, প্রয়াত নজরুল ইসলামের বড়ভাই মনির হোসেন, শ্যালক ইমরান হোসেন প্রমুখ।
জানাযা শেষে বালিয়াতলী গ্রামের সামাজিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মাও. মো. জাকির হোসেন।
১৮ মে নিজ এলাকায় দাওয়াত খাওয়ার পর অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় মারা যায়। তার মৃত্যুতে স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
কাউন্সিলর নজরুল ইসলামের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, এনবিআর’র সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আবদুল মোতালেব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, আবদুস সামাদ আজাদ, ইসহাক সিকদার, আহসান হাবিব জুয়েল, মো. কবির হোসেন, বিশিষ্ট শিল্পপতি খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মিঠু, মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. অলমগীর তালুকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামানা করেছেন। তাছাড়া ঢাকার মিডফোর্ড এলাকার বাংলাদেশ ক্যামিকেল এন্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রয়াত নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মরহুম নজরুল ইসলাম ঢাকার মিডফোর্ড এলাকার ইরিনা ক্যামিকেল এন্ড পারফিউমারীর স্বত্বাধিকারী ছিলেন।

২৩ মে, ২০২১।